• জাতীয়

সাংবাদিকতার অতীত মানদণ্ড হারিয়ে ফেলেছে রয়টার্স: উপ-প্রেসসচিব

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার মন্তব্য করেছেন যে আন্তর্জাতিকভাবে খ্যাত সংবাদ সংস্থা রয়টার্স তাদের অতীতের সাংবাদিকতার মানদণ্ড হারিয়ে ফেলেছে এবং এটি এখন আর আগের মতো নির্ভরযোগ্য নয়।

‎নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শুক্রবার দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই গুরুতর অভিযোগ করেন। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য অনুবাদ করে দেওয়া হলো।

‎মজুমদার জানান, তিনি রয়টার্সে সাত বছর কাজ করার সুবাদে তাদের সম্পাদনা-ধারা ও পেশাদার নীতিমালা সম্পর্কে ভালোভাবে জানেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক যে প্রতিষ্ঠানটি সাংবাদিকতার যে উচ্চমান নির্ধারণ করেছিল, সেটা থেকে তারা বিচ্যুত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ নিয়ে তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এই বিচ্যুতি ক্রমশ স্পষ্ট হচ্ছে।

‎তিনি দাবি করেন, গত দেড় বছরে বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদনে রয়টার্স অন্তত তিনটি গুরুতর ভুল করেছে। প্রথমত, একটি আইনজীবী হত্যাকাণ্ডের খবর প্রকাশে তারা ভুয়া উদ্ধৃতি ব্যবহার করেছিল এবং নিহত ব্যক্তিকে আটক ইসকন নেতার আইনজীবী হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল।

‎দ্বিতীয়ত, একই প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সঙ্গে উল্লেখিত ঘটনার কোনো সম্পর্ক ছিল না। যদিও পরে রয়টার্স ভুল স্বীকার করে প্রতিবেদনটি সংশোধন করে এবং ভিডিওটি সরিয়ে নেয়, কিন্তু এই বিভ্রান্তিকর তথ্য দাঙ্গা সৃষ্টির মতো পরিস্থিতি সৃষ্টি করলেও তারা বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চায়নি।

‎তৃতীয়ত, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মালয়েশিয়া সফর ঘিরে রয়টার্স শুরুতে জানায়–মালয়েশিয়া ও বাংলাদেশ যৌথভাবে মায়ানমারে শান্তিরক্ষা মিশন পাঠাতে সম্মত হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা খবর ছিল। বাংলাদেশ এমন কোনো প্রস্তাব দেয়নি বা তাতে রাজিও হয়নি। বিষয়টি কেবল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে এসেছিল। ঘটনাটি কুয়ালালামপুরের হলেও প্রতিবেদনটি ঢাকা থেকে করা হয়েছিল।

‎দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
‎আমি মোটেই বিশ্বাস করি না যে, রয়টার্সের কুয়ালালামপুরে কোনো সংবাদদাতা বা স্ট্রিংগার নেই। আমরা বিষয়টি রয়টার্সের সম্পাদকদের জানালে তারা চুপিসারে খবরটি সংশোধন করে, কিন্তু এর জন্য কোনো ব্যাখ্যা বা দুঃখপ্রকাশ করেনি।

‎এমন ধারাবাহিক ভুল দেখে মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বিশ্বাস করেন যে রয়টার্স আর আগের মতো সাংবাদিকতার আদর্শ বহন করছে না। তাই তিনি মন্তব্য করেন, তাদের যেকোনো প্রতিবেদন, বিশেষ করে যেগুলো শুধু ইমেইল সূত্রে তৈরি এবং যেখানে কোনো রিয়েল-টাইম ছবি নেই, তা এখন সন্দেহের চোখে দেখা উচিত।

মন্তব্য (০)





image

চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ ক...

নিউজ ডেস্ক : এবার চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অ...

image

ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নার...

নিউজ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর উ...

image

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : দেশের আট জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে...

image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

  • company_logo