• রাজনীতি

জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে: রিজভী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বদলে অন্য পৃষ্ঠা ঢুকানো হয়েছে। এটি দুঃখজনক। ড. মুহাম্মদ ইউনূসের গঠন করা কমিশন থেকে এরকম প্রতারণামূলক কাজ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদরের খোলাবাড়িয়া এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে জন্মান্ধ একজনকে সহায়তা শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, প্রধান উপদেষ্টা এবং তার গঠিত কমিশনকে সবাই বিশ্বাস করে। কিন্তু সেই কমিশনের মাধ্যমে এমন প্রতারণামূলক কাজ হবে তা মানুষ আশা করে না। সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই সনদে ৪৮টি ধারা রয়েছে। এটির আইনিকরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এ সময় জনগণের অধিকারকে সরকার, কমিশন, দলগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। 

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo