• রাজনীতি

জমা দেওয়া জুলাই সনদ কোনোভাবেই মেনে নেওয়া যায় না: মির্জা ফখরুল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জমা দেওয়া জুলাই সনদ কোনোভাবেই মেনে নেওয়া যায় না জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত করাসহ নির্বাচনের দিন গণভোটের দাবি নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে যাবে বিএনপি।

‎গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। বিএনপি আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য দেন।

‎এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নোট অব ডিসেন্ট শুধু বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলোও দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সুপারিশ উপেক্ষা করে ঐকমত্য কমিশন একতরফাভাবে জুলাই সনদ সরকারের কাছে পেশ করেছে। তাদের জমাকৃত জুলাই সনদ কোনোভাবেই মেনে নেওয়া যায় না, জাতি তা মেনে নেয়নি।

‎মির্জা ফখরুল আরও বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এক বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের ধারাবাহিক আলোচনা ছিল ও অপচয়মূলক এবং জাতির সাথে প্রতারণা।

‎অপর এক জবাবে বিএনপির মহাসচিব বলেন, এটা সমাধানের জন্য প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যাবে।

‎আগামী জাতীয় নির্বাচনে এর কোন প্রভাব পড়বে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে আপত্তি থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

মন্তব্য (০)





image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

  • company_logo