• রাজনীতি

উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

‎মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎এ সময় উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু'র সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক আপন আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সরকার, যুগ্ম আহবায়ক এহসানুল করিম প্রিন্স, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীউল ইসলাম শামীম, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুল ইসলাম প্রমুখ।

‎বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের স্বৈরাচারিতা দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। তবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর উজ্জ্বল বাংলাদেশ গড়তে যুবদল বদ্ধপরিকর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। পরে শহীদ মিনার চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo