• শিক্ষা

ঢাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
‎
‎জানা গেছে, আজ সকালে প্রথমে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে আবার মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে এবং তারা সায়েন্সল্যাব ও আশপাশের এলকায় মহড়া দিতে থাকে।
‎
‎দুপুর সাড়ে ১২টার দিকে আইডিয়াল কলেজের ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেশন হলের গলিতে সংঘর্ষের উদ্দেশ্যে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। পরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
‎
‎এ সময় পুলিশ মিরপুর সড়ক দিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দিলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
‎
‎এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ধাওয়া দিলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে ঢুকে ছত্রভঙ্গ হয়ে যায়। 
‎
‎এ বিষয়ে ধানমন্ডি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা গণমাধ্যমকে বলেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাবে জড়ো হয়েছিল। তাদেরকে আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 
‎
‎তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo