• রাজনীতি

গাইবান্ধায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে শহরের পৌর শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক,জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় যুবদল সব সময় মাঠে থাকবে।

আলোচনা সভা শেষে পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo