• জাতীয়

‎মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাড রক্ষণাবেক্ষণে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় একজন নিহত হওয়ার পর মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
‎
‎সোমবার (২৭ অক্টোবর) আইনজীবী আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে।
‎
‎রিটে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদারকির জন্য একটি উচ্চমানের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে রাজধানীর ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশনা চাওয়া হয়েছে।
‎
‎আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, রিটে অতীতের অনুরূপ দুর্ঘটনার ঘটনাগুলোও আদালতের সামনে উপস্থাপন করা হবে, যাতে এসব অব্যবস্থাপনা ও অবহেলার কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে প্রাণহানির ঝুঁকি প্রতিরোধ করা যায়।
‎
‎উল্লেখ্য, গতকাল (রোববার, ২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হন এবং দুজন আহত হন। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতেই রিটটি দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার:...

১

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ...

image

‎১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী

২

‎নিউজ ডেস্কঃ গঙ্গা চুক্তি ২০২৬ এর ১২ ডিসেম্বর এর আগেই নব...

image

‎বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা...

৩

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স...

image

‎পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা

৪

নিউজ ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে ...

image

‎ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পর...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্...

  • company_logo