• জাতীয়

‎উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে— তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এমন মন্তব্যের বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

‎আজ সোমবার (২৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

‎বিবৃতিতে বলা হয়, গতকাল (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোটার্স’ অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে।

‎অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে আরও বলা হয়, বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।

‎বিবৃতিতে বলা হয়, এছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।

‎উল্লেখ্য, গতকাল মাহফুজ আলম বলেছিলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রস্তাব, তার মধ্যে মোট ২৩টি প্রস্তাব ছিল আশু করণীয়, যেটা এই সরকারের সময়সীমার মধ্যে করা সম্ভব। মন্ত্রণালয়ের কর্মকর্তা, আমলারা পর্যালোচনা করে মোট ১৩টি প্রস্তাব বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন। এটা খুব শিগগির দেখা যাবে। তিনি আরও বলেন, এগুলো যে খুব বড় কিছু, এ রকম নয়। কিন্তু আমাদের যে সময়সীমা আছে, তখন তো ছিল তিন মাস। এখন তো আর হয়তো এক মাস আছে। কারণ, এই যে জিনিসগুলো করা হবে, সেটা ক্যাবিনেটেই করতে হবে। অথবা নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন করে করতে হবে। সেটা আমরা নভেম্বরের পরে আর করতে পারব না। কারণ, নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, ক্যাবিনেট মিটিংটা। এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আর সম্ভবত ক্যাবিনেট মিটিং বসে না।

মন্তব্য (০)





image

তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভা...

image

দেশের স্বার্থ ও পানি নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ফারাক্কা চু...

নিউজ ডেস্ক : পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফারাক...

image

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের ...

image

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ

নিউজ ডেস্ক : মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে মিয়...

image

পেঁয়াজ সংরক্ষণে আমদানি নির্ভরতা কমানোর উদাহরণ কৃষিমন্ত্রীর

নিউজ ডেস্ক : কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলে...

  • company_logo