• লিড নিউজ
  • জাতীয়

‎জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলা, ৩৭২ জনকে অব্যাহতি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা ভুয়া মামলায় প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। আপিল বিভাগে এমন প্রতিবেদন দিয়েছে রাষ্ট্রপক্ষ।
‎
‎প্রতিবেদনে উল্লেখ করা হয়, এরই মধ্যে আর ১০৯ জনকে অব্যাহতি দেয়ার সুপারিশ করে অন্তর্বর্তীকালীন প্রতিবেদনও আদালতে পাঠিয়েছে পুলিশ। এদের মধ্যে হবিগঞ্জ, জয়পুরহাট, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় একজন করে, খুলনায় দুইজন, সিলেটে ৩৯ জন, ঢাকা মহানগরে (ডিএমপি) ১২ জন, ঢাকা জেলায় ২৫ জন এবং কুড়িগ্রামে ১৮ জন রয়েছেন।
‎
‎এছাড়া অব্যাহতির প্রক্রিয়ায় রয়েছে আরও ২৫১ জন। তাদের মধ্যে ঢাকা জেলায় ৮৭ জন, ঢাকা মহানগরে ১১৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, চট্টগ্রাম ও মানিকগঞ্জে দুইজন করে, কক্সবাজারে পাঁচজন, ঠাকুরগাঁওয়ে তিনজন এবং কিশোরগঞ্জে একজনের অব্যাহতির প্রক্রিয়া চলমান রয়েছে।
‎
‎সোমবার এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করে রাষ্ট্রপক্ষ।

মন্তব্য (০)





image

দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার:...

১

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ...

image

‎১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী

২

‎নিউজ ডেস্কঃ গঙ্গা চুক্তি ২০২৬ এর ১২ ডিসেম্বর এর আগেই নব...

image

‎বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা...

৩

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স...

image

‎পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা

৪

নিউজ ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে ...

image

‎ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পর...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্...

  • company_logo