• রাজনীতি

‎বিএনপি ক্ষমতায় এলে মানুষ ঘুমাতে পারবে না: ফয়জুল করীম

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বিএনপি ক্ষমতায় এলে মানুষ ঘুমাতে পারবে না, ব্যবসা-বাণিজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে, এমনকি নারীরাও নিরাপত্তাহীনতায় ভুগবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
‎
‎রোববার (২৬ অক্টোবর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‎
‎শায়খে চরমোনাই আরও বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন দলের শাসন পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি। আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দল প্রকৃত অর্থে জনগণের কল্যাণ করতে পারেনি। নীতি ও আদর্শ ছাড়া শুধু দল, দেশ কিংবা নেতার পরিবর্তনে দেশে শান্তি আসবে না।’
‎
‎তিনি বলেন, ‘পিআর পদ্ধতি ও বৈষম্য নিরসনের উদ্যোগ না নিলে, গণহত্যার বিচার না হলে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।’
‎
‎দেশের প্রকৃত পরিবর্তন আনতে ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা ও জুলুম-চাঁদাবাজদের হাত থেকে দেশকে বাঁচাতে হাতপাখায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
‎
‎গণসমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মো. আব্দুর রাজ্জাক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী এবং ঝালকাঠি-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo