ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিসহ পাঁচ দফা দাবিতে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৭ অক্টোবর) এই কর্মসূচির অংশ হিসেবে দেশের সব জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করবে দলটি।
রোববার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশবাসীর প্রতি এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দল যৌথভাবে এই ৫ দফা গণদাবি উপস্থাপন করেছে। জনগণের সার্বিক সমর্থনই এই আন্দোলনের প্রধান শক্তি।’
ঘোষিত পাঁচ দফা গণদাবি-
বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এই পাঁচ দফা জনগণের ন্যায্য দাবি। সেগুলো বাস্তবায়নের মাধ্যমে জাতি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির পথে এগিয়ে যাবে।’
তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সোমবারের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...
নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...
নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...
নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

মন্তব্য (০)