ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশের মামলা মোকদ্দমার প্রায় ৮০ ভাগই ভূমি সংক্রান্ত জানিয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমিসেবা বিষয়ে কল সেন্টারের একটি লাইন ডেডিকেটেড করা হচ্ছে।
রোববার (২৬ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
এএসএম সালেহ আহমেদ বলেন, বালুমহাল বিষয়ে আলাদা ইউনিট করায় এখন এ সংক্রান্ত সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। দেশের মামলা মোকদ্দমার প্রায় ৮০ ভাগই ভূমি সংক্রান্ত। তাই ভূমিসেবা বিষয়ে কল সেন্টারের একটি লাইন ডেডিকেটেড করা হচ্ছে।
সিনিয়র সচিব বলেন, ভূমিসেবা শতভাগ অনলাইন করা হয়েছে। তবে, নাগরিকরা অনলাইন সেবার সুবিধা কাজে লাগাতে পারছেন কিনা, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, ড্রোনের মাধ্যমে এখন অল্প সময়ে ভূমি জরিপ করা হবে। জরিপের কাজ ডিজিটাইজেশন করা হচ্ছে।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ...
নিউজ ডেস্কঃ গঙ্গা চুক্তি ২০২৬ এর ১২ ডিসেম্বর এর আগেই নব...
নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্...

মন্তব্য (০)