• শিক্ষা

মাউশি পরিচালকের গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), বাংলাদেশের পরিচালক (অর্থ ও প্রশাসন) অধ্যাপক গোগীনাথ পাল গত বৃহস্পতিবার টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কলেজের অধ্যক্ষ একেএম আহসান হাবীব তাঁকে স্বাগত জানান। ২৩ অক্টোবরের এ সফরে অধ্যাপক গোগীনাথ পাল কলেজের আর্থিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইবাস সফটওয়্যারের ব্যবহার ও বিধি-বিধান অনুসারে ক্রয় সম্পাদিত হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করেন।

পরে কলেজের হলরুমে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। আলোচনায় তিনি কলেজের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং গোপালপুর সরকারি কলেজের উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ মো. মানিকুজ্জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন শেষে অধ্যাপক গোগীনাথ পাল সুতী ভি.এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ও পরিদর্শন করেন।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo