ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে বাতাসে গ্যাসের তীব্র গন্ধে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাসানটেক ও দক্ষিণখানসহ ঢাকার একাধিক এলাকায় এ গন্ধ অনুভূত হচ্ছে বলে জানা গেছে।
তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান গণমাধ্যমে জানান, বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে পাইপলাইনে একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যার কারণে এ ধরনের গন্ধ ছড়াতে পারে। এ ছাড়া কোথাও পাইপলাইন লিকেজ হলেও এমন গন্ধ পাওয়া সম্ভব।
তিনি বলেন, আতঙ্কিত না হয়ে কোনো এলাকায় গ্যাসের গন্ধ পেলে তিতাসের হেল্পলাইনে যোগাযোগ করুন।আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ...
নিউজ ডেস্কঃ গঙ্গা চুক্তি ২০২৬ এর ১২ ডিসেম্বর এর আগেই নব...
নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্...

মন্তব্য (০)