ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। নিম্নচাপে রূপ নিলে এর প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৫ অক্টোবর) সকালে নতুন করে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হয়। সম্প্রতি আরও একটি লঘুচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল, তবে তা বিলীন হয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এবারের লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা এখনই বলা যাবে না। নিম্নচাপে রূপ নিলে দেশের উপকূলে এর আংশিক প্রভাব পড়তে পারে। ফলে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
এদিকে, আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহের সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দিনের তাপমাত্রা কমতে পারে ১-২ ডিগ্রি, কমতে পারে রাতের তাপমাত্রাও।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা সাংবাদিকদের বলেন, ‘নতুন যে লঘুচাপ তৈরি হয়েছে, তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, এর প্রধান প্রভাব ভারতের উপকূলে পড়বে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও আংশিক প্রভাব থাকতে পারে, আর এর প্রভাবে বুধবারের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।’
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার ...
নিউজ ডেস্কঃ জ্বালানি সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ...
নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভা...
নিউজ ডেস্ক : পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফারাক...

মন্তব্য (০)