• রাজনীতি

‎সব দলকেই নির্বাচনে অংশ নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ছোটখাট সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‎
‎শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
‎
‎ফখরুল বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের আমল থেকে নয়া দিগন্ত সংগ্রাম করে গেছে। এই পত্রিকার কর্মীরা অনেকভাবে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে অবদান রেখেছেন।’
‎
‎বিগত ফ্যাসিস্টের আমলে বিএনপির ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলা দেয়া হয়েছে, ২০ হাজার কর্মীকে খুন করা হয়েছে এবং অনেকে গুম হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব। 
‎
‎তিনি বলেন, ‘বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের ওপর অনেক অত্যাচার চালানো হয়েছে। সেই বাকশাল বিলুপ্তির পর জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন। সংস্কারের শুরুটা হয় তার আমল থেকেই।’
‎
‎জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, ‘নির্বাচনের ঘোষণা হয়েছে। আশা করছি এর মধ্যে সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের উত্তরণ ঘটবে।’
‎

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo