• লিড নিউজ
  • জাতীয়

জাতীয় নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ইতিহাসে মাইলফলক: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

‎তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই। সকল রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।’

‎বৃহস্পতিবার মাগুরা নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা বলেন।

‎পরিদর্শনের সময় তিনি জানান, ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উপদেষ্টাদের উপস্থিতিতে উদ্বোধন করা হবে।

‎গণভোট সম্পর্কে তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুসারে, জাতীয় নির্বাচনের আগে বা পরে গণভোট অনুষ্ঠিত হতে পারে। তবে এই বিষয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে তিনি জানান।

‎জুলাই সনদ বিষয়ে আলম বলেন, ‘জুলাই সনদের বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছেছে। যে কয়েকটি দল এখনো স্বাক্ষর করেনি, তারাও নীতিগতভাবে সনদে সম্মতি দিয়েছে।’

‎জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সংশোধনী বিষয়ে তিনি বলেন, ‘এতে না ভোট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে কোনো এলাকায় একজন প্রার্থী থাকলে জনগণ তার বিপরীতে ‘না ভোট’ প্রয়োগ করে তাকে প্রত্যাখ্যানের সুযোগ পায়।’

‎আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, দলটির জন্য আসন্ন সাধারণ নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

মন্তব্য (০)





image

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার ...

image

বিরোধী দল অযৌক্তিকভাবে রাস্তায় নেমে জনগণের ভোগান্তি তৈরি...

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ...

image

মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ স...

নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ...

image

তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভা...

image

দেশের স্বার্থ ও পানি নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ফারাক্কা চু...

নিউজ ডেস্ক : পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফারাক...

  • company_logo