• লিড নিউজ
  • জাতীয়

আবার বাড়ল স্বর্ণের দাম

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দুবাইয়ে স্বর্ণের দাম আবার বেড়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি গ্রাম ৪৯৫ দশমিক ৭৫ দিরহাম এবং ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ৪৫৮ দশমিক ৭৫ দিরহাম। খবর গালফ নিউজের।

গত দুই দিনে প্রায় ছয় শতাংশ কমলেও শুক্রবার শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সমঝোতা নিয়ে ইতিবাচক ইঙ্গিত আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝুঁকিধরার মনোভাব কিছুটা কমেছে। তবুও বছরজুড়ে স্বর্ণ এখনো প্রায় ৫৫ শতাংশ বেশি দামে লেনদেন হচ্ছে। বিনিয়োগকারীরা আশা করছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বছরের শেষ নাগাদ অন্তত এক দফা সুদের হার কমাতে পারে।

জুলিয়াস বেয়ারের নেক্সট জেনারেশন রিসার্চ বিভাগের প্রধান কার্স্টেন মেঙ্কে জানান, হঠাৎ দাম কমার ঘটনাকে স্বাভাবিকভাবেই দেখা উচিত। এমন বড় উত্থানের পর কিছুটা দাম স্থিতিশীল হওয়া বা সাময়িক বিরতি বাজারের জন্য স্বাস্থ্যকর।

মেঙ্কে মনে করেন, উদীয়মান অর্থনীতির দেশগুলো ডলার নির্ভরতা কমাতেই স্বর্ণের মজুত বাড়াচ্ছে, যা স্বর্ণের শক্ত অবস্থান আরও স্থায়ী করে তুলছে।

দাম কিছুটা নেমে আসায় ইউএই- তে খুচরা বিক্রি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলেন, ২৪ ক্যারেটের দাম যদি ৫০০ দিরহামের নিচে থাকে, তবে সামনে ক্রেতাদের ভিড় আরও বাড়বে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দামের সঙ্গে এবার কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ৭৩৫ টাকা কমিয়ে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৫৯ টাকা।

 

মন্তব্য (০)





image

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার ...

image

বিরোধী দল অযৌক্তিকভাবে রাস্তায় নেমে জনগণের ভোগান্তি তৈরি...

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ...

image

মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ স...

নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ...

image

তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভা...

image

দেশের স্বার্থ ও পানি নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ফারাক্কা চু...

নিউজ ডেস্ক : পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফারাক...

  • company_logo