• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে: জার্মান রাষ্ট্রদূত ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হিসেবে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেছেন, আগামী বছর বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

‎বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছি। আগামী বছর বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে প্রায় ১২ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ তাদের গণতান্ত্রিক ইচ্ছা প্রকাশের সুযোগ পাবেন।

‎রাষ্ট্রদূত বলেন,‘এই নির্বাচন বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এশিয়া ও বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের সারিতে দেশটির পুনঃঅভ্যুদয়ের একটি বড় সুযোগ তৈরি করবে। ‘তাই এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক গণতন্ত্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।’

‎নির্বাচন কমিশন বিশাল এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অসাধারণ প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তাদের শুভকামনা জানাই এবং বাংলাদেশের জনগণকেও তাদের গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য শুভেচ্ছা জানাই।’

‎সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জার্মান রাষ্ট্রদূত বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা মনে করি, দেশটির একটি বিশ্বাসযোগ্য নির্বাচন প্রয়োজন -এমন একটি নির্বাচন যেখানে একাধিক রাজনৈতিক দল অংশ নিতে পারবে।

মন্তব্য (০)





image

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার ...

image

বিরোধী দল অযৌক্তিকভাবে রাস্তায় নেমে জনগণের ভোগান্তি তৈরি...

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ...

image

মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ স...

নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ...

image

তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভা...

image

দেশের স্বার্থ ও পানি নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ফারাক্কা চু...

নিউজ ডেস্ক : পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফারাক...

  • company_logo