• লিড নিউজ
  • জাতীয়

বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এবং চীনের রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনায় বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এর প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দাম বেড়েছে। 

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ১১৯.৪৯ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৬ শতাংশ বেশি। বুধবার দাম কমেছিল প্রায় দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে।

ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৩৬ ডলার, যা আগের তুলনায় ১.৮ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন। এতে রাশিয়ার তেল কোম্পানি লুকঅয়েল ও রসনেফটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ল্যাপটপ থেকে জেট ইঞ্জিন পর্যন্ত বিভিন্ন সফটওয়্যার-নির্ভর রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে। বেইজিং সম্প্রতি বিরল খনিজ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৭ শতাংশ, যা সোমবার ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১.২১ ডলার প্রতি আউন্সে পৌঁছায়। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, সুদহার কমার প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা এ বৃদ্ধির মূল কারণ।

এদিকে বৃহস্পতিবার স্পট রুপার দাম প্রতি আউন্স ১.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯.৩৩ ডলার, প্লাটিনামের দাম ২.৩ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৬৫৯.৫০ ডলার, আর প্যালাডিয়ামের দাম ০,৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫০ ডলার।

সূত্র: রয়টার্স

 

মন্তব্য (০)





image

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

১

নিউজ ডেস্ক : বিভিন্ন পক্ষের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন...

image

দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার:...

২

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ...

image

‎১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী

৩

‎নিউজ ডেস্কঃ গঙ্গা চুক্তি ২০২৬ এর ১২ ডিসেম্বর এর আগেই নব...

image

‎বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা...

৪

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স...

image

‎পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা

৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে ...

  • company_logo