• রাজনীতি

বিতর্কিতরা যেন নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে না পারে, ইসিকে বিএনপি

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিগত নির্বাচনগুলোতে বিতর্কিত-প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন, তাদের যেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

‎আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

‎বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

‎মঈন খান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আমরা যে ছাত্রজনতার অভ্যুত্থান দেখেছি, তার ফলশ্রুতিতে আজকে আমরা এই অবস্থায় উপনীত হয়েছি। সেই পরিবর্তন আমরা চাই যে পরিবর্তনের মাধ্যমে এদেশের ১৮ কোটি মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশে নির্ভয়ে বসবাস করতে পারবে। সাংবাদিকরা নির্ভয়ে কথা বলতে পারবে, দেশের ১২ কোটি ভোটার নির্ভয়ে তাদের ইচ্ছেমতো ভোট দিতে পারবে— সেই কথাগুলো আজকে এখানে আমরা বলতে এসেছিলাম।

‎বিএনপির এ নেতা বলেন, আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে, তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে। যাতে বাংলাদেশের মানুষ শুধু নয়, বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে। এদেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এবং সেই গুরুদায়িত্ব নির্বাচন কমিশনের ওপরে রয়েছে বলেই আজকে আমরা এই আলোচনায় এসেছি।

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo