• লিড নিউজ
  • শিক্ষা

শপথ নিলেন চাকসুর নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ হট্টগোলের পর অবশেষে শপথ নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও হোস্টেল সংসদের নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা।
‎
‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নির্বাচিত প্রার্থীরা শপথ গ্রহণ করেন।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
‎
‎জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এরপর উপাচার্যের নিকট চাকসুর গেজেট হস্তান্তর করেন নির্বাচন কমিশনারবৃন্দ।
‎
‎তবে এর আগে শপথ পাঠ শুরুর সময়ে হঠাৎ করেই হট্টগোল তৈরি হয় অডিটোরিয়ামে। কিছু সময় পর হট্টগোল থেমে যায় এবং শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।
‎
‎কেন্দ্রীয় সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণের পর একে একে প্রতিটি হল ও হোস্টেল সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ পাঠ করানো হয়।
‎
‎উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণা করা হয়। যেখানে চাকসুর ভিপি, জিএসসহ ২৬টি পদের ২৪টিতেই বিজয় অর্জন করে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
‎
‎চাকসুর ১৪টি হলের ফলাফল অনুযায়ী, ভিপি পদে ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইব্রাহিম হোসেন রনি।
‎
‎জিএস পদে  ৮ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাঈদ বিন হাবিব। এজিএস পদে ৭ হাজার ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo