• লিড নিউজ
  • জাতীয়

‎শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে গঠনমূলক শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা অপরিহার্য: প্রধান উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিজস্ব প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা ও ক্রীড়া একে অপরের পরিপূরক। একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে যেমন গঠনমূলক শিক্ষা প্রয়োজন, তেমনি শারীরিক ও মানসিক সুস্থ্যতার জন্য নিয়মিত ক্রীড়া চর্চা অপরিহার্য।

‎তিনি বলেছেন, শরীরকে সুস্থ্য রাখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা, সহনশীলতা ও নেতৃত্বগুণও গড়ে ওঠে। ক্রীড়া চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়।

‎বৃহস্পতিবার ২৩ অক্টোবর ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে এক বাণীতে সরকারপ্রধান এসব কথা বলেছেন।

‎অধ্যাপক ইউনূস বলেছেন, ‘ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।

‎তিনি বলেছেন, এই উৎসবকে স্মৃতিময় করে রাখতে বিশেষ স্মরণিকা ‘চৌকস’ প্রকাশের উদ্যোগকে আমি স্বাগত জানাই।

‎প্রধান উপদেষ্টা বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ।’

‎তিনি বলেছেন, ‘জাতীয় পর্যায়ে এই বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন আমাদের শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মানসিকতা সৃষ্টি করতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।’

‎প্রধান উপদেষ্টা ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক-এই কামনা করেন।

মন্তব্য (০)





image

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

১

নিউজ ডেস্ক : বিভিন্ন পক্ষের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন...

image

দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার:...

২

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ...

image

‎১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী

৩

‎নিউজ ডেস্কঃ গঙ্গা চুক্তি ২০২৬ এর ১২ ডিসেম্বর এর আগেই নব...

image

‎বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা...

৪

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স...

image

‎পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা

৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে ...

  • company_logo