• লিড নিউজ
  • জাতীয়

‎ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে দিল্লি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে বায়ু দূষণের মাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। আজ বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরগুলোর তালিকায় ভারতের রাজধানী দিল্লি শীর্ষে এবং রাজধানী ঢাকা পঞ্চম স্থানে রয়েছে।
‎
‎বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা ১২ মিনিটে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় শীর্ষস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির বাতাসের মান ২৭৩ রেকর্ড করা হয়েছে। এই মাত্রা নির্দেশ করে, দিল্লির বাতাস এখন ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
‎
‎অন্যদিকে, রাজধানী ঢাকার বাতাসের মান ১৬৪ রেকর্ড করা হয়েছে, যা ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির মধ্যে পড়ে। এই দূষণ মাত্রা সংবেদনশীল গোষ্ঠীর পাশাপাশি সাধারণ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
‎
‎শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় ২৪৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে। ১৯২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা এবং চতুর্থ স্থানে ভারতের কলকাতা শহরের বাতাসের মান ১৮০, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
‎
‎বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই অঞ্চলের শহরগুলোতে বায়ু দূষণ বাড়ছে। বাতাসের নিম্নগতি এবং তাপমাত্রা কমে যাওয়ায় দূষিত কণাগুলো ভূমির কাছাকাছি আটকে থাকছে, যা স্বাস্থ্যঝুঁকিকে বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতিতে শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা ব্যক্তিদের এবং শিশুদের বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।

মন্তব্য (০)





image

সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর...

১

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিশুদের মেধা বি...

image

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধে...

২

নিউজ ডেস্ক : স্বয়ংক্রিয় বট ব্যবহার করে ট্রেনের বিপুল সংখ্যক টিকিট কৃত্রি...

image

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

৩

নিউজ ডেস্ক : বিভিন্ন পক্ষের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন...

image

দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার:...

৪

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ...

image

‎১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী

৫

‎নিউজ ডেস্কঃ গঙ্গা চুক্তি ২০২৬ এর ১২ ডিসেম্বর এর আগেই নব...

  • company_logo