ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য বাড়িভাড়া বৃদ্ধি করেছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ১ নভেম্বর থেকে ৭.৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে, যা ন্যূনতম ২০০০ টাকা ধার্য করা হয়েছে। এরপর ২০২৬ সালের জুলাই মাস থেকে আরও ৭.৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি পাবে। ফলে মোট বাড়িভাড়া হবে ১৫ শতাংশ। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) সকালে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের নেয়া এ সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষক-কর্মচারীরা।
সকালে সচিবালয়ে এক সভা শেষে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘এর মধ্য দিয়ে যুক্তিসঙ্গত অগ্রগতি হলো।’
এসময় তিনি বলেন, ‘শিক্ষকদের বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা যথেষ্ট কম।’ দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে এটা গুরুত্বপূর্ণ অর্জন বলেও জানান তিনি। পরবর্তী সরকার শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি অব্যাহত রাখবে বলেও আশা করেন তিনি।
এসময় শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘সরকারের সামর্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়েছি।’ আগামীকাল থেকে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...
নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...
নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিশুদের মেধা বি...
নিউজ ডেস্ক : স্বয়ংক্রিয় বট ব্যবহার করে ট্রেনের বিপুল সংখ্যক টিকিট কৃত্রি...

মন্তব্য (১)
নাম প্রকাশে অনিচ্ছুক
এটা মন্দের ভালো। তবে এমপিও ভুক্ত শিক্ষকদেরকে নিয়ে আরো গভির চিন্তা করার দরকার। আসলে তাঁরা অসহায়।