• লিড নিউজ
  • জাতীয়

শাহজালাল বিমানবন্দরে কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত হতে পারে: বেবিচক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
‎
‎মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানান।
‎
‎তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে। তবে বিষয়টি নিশ্চিতভাবে জানতে আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছি।’
‎
‎বেবিচক চেয়ারম্যান আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা আগুনের উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে সুপারিশ দেবে।
‎
‎তদন্ত দল ফায়ার সার্ভিস, পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
‎
‎গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে। সাত ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। এতে শত শত কোটি টাকার আমদানি পণ্য পুড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
‎
‎আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস, বেবিচক ও সিভিল এভিয়েশন মন্ত্রণালয়সহ একাধিক সংস্থা পৃথকভাবে তদন্ত শুরু করেছে।

মন্তব্য (০)





image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

১

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

২

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৩

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

image

সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর...

৪

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিশুদের মেধা বি...

image

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধে...

৫

নিউজ ডেস্ক : স্বয়ংক্রিয় বট ব্যবহার করে ট্রেনের বিপুল সংখ্যক টিকিট কৃত্রি...

  • company_logo