ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশজুড়ে ৬৪ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন এবং ঢাকার নির্বাচিত যুব সংগঠনসমূহকে ৫ কোটি ৪১ লাখ টাকার অনুদান প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘এ অনুদান সংগঠনগুলোর কার্যক্রমকে আরও বেগবান করবে। যুব সমাজের ইতিবাচক অংশগ্রহণ দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘আজকের যুবকরাই আগামী প্রজন্মের অনুপ্রেরণা। তারা দেশকে দুর্নীতিমুক্ত করবে এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে অবদান রাখবে।’
অনুষ্ঠানে উপস্থিত আটটি সংগঠনের হাতে নিজেই অনুদানের চেক তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন আসিফ মাহমুদ। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...
নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...
নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিশুদের মেধা বি...
নিউজ ডেস্ক : স্বয়ংক্রিয় বট ব্যবহার করে ট্রেনের বিপুল সংখ্যক টিকিট কৃত্রি...

মন্তব্য (০)