• লিড নিউজ
  • জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, আগামী পাঁচ দিনে বৃষ্টির পূর্বাভাস

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দক্ষিণ বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে। এই লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। গতকাল সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
‎
‎আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপের প্রভাব এবং স্বাভাবিক মৌসুমি অবস্থার কারণে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত এবং তাপমাত্রায় পরিবর্তন আসতে পারে।
‎
‎আজ সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
‎
‎দ্বিতীয় দিন (২১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে): চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
‎
‎তৃতীয় দিন (২২ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে): বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
‎
‎চতুর্থ দিন (২৩ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে): এই সময় থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১ থেকে ২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
‎
‎পঞ্চম দিন (২৪ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে): বৃষ্টির প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দিনেও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১ থেকে ২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
‎
‎আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, যা লঘুচাপ সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে।

মন্তব্য (০)





image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

১

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

২

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৩

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

image

সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর...

৪

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিশুদের মেধা বি...

image

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধে...

৫

নিউজ ডেস্ক : স্বয়ংক্রিয় বট ব্যবহার করে ট্রেনের বিপুল সংখ্যক টিকিট কৃত্রি...

  • company_logo