• লাইফস্টাইল

ত্বকের উপকারে কাঁচা টমেটো

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আমরা টমেটো মূলত রান্না করে খেয়ে থাকি। কিন্তু রান্না করা টমেটোর চেয়ে কাঁচা টমেটো খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। সালাদে কাঁচা টমেটো রাখতে পারেন বা রস করে খেলেও মিলবে উপকার। আর কাঁচা টমেটো খাওয়ার আগে ভালো করে ধুয়ে নেবেন, তা না হলে আপনার পেটের সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি প্রতিদিন পরিমাণমতো কাঁচা টমেটো খাবেন। খুব বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়। কারণ অতিরিক্ত কাঁচা টমেটো খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে।

আর কাঁচা টমেটো শুধু খাবারের স্বাদই বাড়ায় না; বরং স্বাস্থ্য ও সৌন্দর্য দুটো দিকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাঁচা টমেটো আপনার ত্বকের জন্য ভীষণ উপকারী। কারণ কাঁচা টমেটোর রস বা খোসা ব্যবহার করে ত্বকের ট্যান ও কালচে দাগ দূর করা সম্ভব। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এ ছাড়া বাড়িতে তৈরি ফেসপ্যাক বা স্ক্রাবে মিশিয়ে নিতে পারেন টমেটোর রস বা শাঁস। তবে মনে রাখবেন, যতটা উপকারী, অতিরিক্ত খেলে ঠিক ততটাই বিরূপ প্রভাব ফেলতে পারে। 

এবার জেনে নিন কাঁচা টমেটো খাওয়ার উপকারিতা—

১। কাঁচা টমেটোয় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। 

২। ভিটামিন এ, সি, ফাইবার ও পটাসিয়ামসমৃদ্ধ কাঁচা টমেটো নিয়মিত খাওয়ার অভ্যাস করলে বাড়ে ইমিউনিটি।

৩। কাঁচা টমেটোয় থাকা লাইকোপেন নামক অ্যান্টি-অক্সিডেন্ট দেহে ইনফ্লেমেশন কমিয়ে দেয় এবং ক্রনিক রোগপ্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে।

৪। কাঁচা টমেটো খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদযন্ত্রকে সুস্থ রাখে।

৫। ওজন কমাতেও ভূমিকা রাখে কাঁচা টমেটো।

৬। এ ছাড়া কাঁচা টমেটো হজমশক্তি বাড়ায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

৭। কাঁচা টমেটো শরীর হাইড্রেট রাখতে সাহায্য করে।

৮। আর চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে কাঁচা টমেটো।

 

মন্তব্য (০)





image

‎কম বয়সে স্মার্টফোন ব্যাবহার শিশুদের খাদ্যাভ্যাসজনিত সমস্...

১

‎লাইফস্টাইল ডেস্ক: ১২ বছর বয়সেই যেসব শিশু নিজেদের স্মার্...

image

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

২

নিউজ ডেস্ক : কিশমিশ ভেজানো পানির জনপ্রিয়তা এখন বিদেশেও ছড়িয়ে গিয়েছে। ত্...

image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

৩

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

৪

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৫

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

  • company_logo