• রাজনীতি

‎জুলাই যোদ্ধাদের নিয়ে মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে, দাবি সালাহউদ্দিন আহমেদের ‎

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জুলাই যোদ্ধাদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের করা মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে বলে দাবি করেছেন তিনি। আজ (রোববার, ১৯ অক্টোবর) দেশের সমসাময়িক পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে এক ব্রিফিং এ দাবি করেন তিনি।
‎
‎তিনি বলেন, ‘আমার একটা বক্তব্যকে অপব্যাখ্যা করে বলা হয়েছে, আমি নাকি আওয়ামী ফ্যাসিস্ট বলেছি জুলাই যোদ্ধাদের শুক্রবারের বিশৃঙ্খলাকে নিয়ে। আমি বুঝলাম না, জুলাই যোদ্ধারা কেন এ দায় নিজেদের কাঁধে নিতে চাচ্ছে। আমি স্পষ্ট করে বলেছি, জুলাইয়ের সঙ্গে জড়িত কোনো সংগঠন বা ব্যক্তি এ ধরনের বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ছিলো না, থাকতে পারে না।’
‎
‎তিনি বলেন, ‘এ কথার মধ্যে দিয়ে জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছি। যেন এমন কর্মকাণ্ডে কেউ জুলাই যোদ্ধাদের অভিযুক্ত না করতে পারে। আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সমুন্নত রাখতে চাই। সেজন্য আমরা তাদের সম্মানের চোখে দেখে আসছি।’
‎
‎এর আগে, গত শুক্রবার জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সেদিন যে বিশৃঙ্খলা হয়েছে সেখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু আওয়ামী ফ্যাসিস্ট ঢুকেছে। এখানে জুলাই গণঅভ্যুত্থানে সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না, এ কথার মধ্যে দিয়ে জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছি বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo