• রাজনীতি

‘জুলাই সনদে’ এনসিপি স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক: মির্জা ফখরুল ‎

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ‘জুলাই সনদে’ এনসিপি স্বাক্ষর না করাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলনে বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

‎মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এখন বেশিরভাগ ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, সেটা মোটেই ভালো বলে আমি মনে করি না। চিন্তা হতে হবে, মৌলিক কাজ করতে হবে শ্রমিকের জন্য।’

‎তিনি বলেন, ‘জুলাই সনদ আমরা বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছি। এটা অবশ্যই রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং রাজনীতিকে আরও স্বচ্ছ করতে কাজ করবে।’

‎পুলিশ ও ছাত্রদের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ এবং ছাত্রদের মধ্যে যে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই ভালো কোনো বার্তা দেয় না। আওয়ামী লীগ ১৫ বছরে যে জঞ্জাল তৈরি করে গেছে সেটা এত অল্প সময়ে দূর করা সম্ভব নয়।’

‎গণতন্ত্রের স্বার্থে সব কাজ সংসদকে কেন্দ্র করে করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সবকিছু সংসদকে কেন্দ্র করে করতে হবে, নাহলে গণতন্ত্র কাজ করবে না।’

‎আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আগামী নির্বাচন নির্ধারণ করবে আমরা কি আসলেই উদারপন্থি গণতন্ত্র পাব কি না। আমাদের সবসময় মাথায় রাখতে হবে মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের মূল জায়গা।’

‎তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই সনদ সইয়ের মতো আসুন আমরা সবাই মিলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই।’

‎তবে, ‘জুলাই সনদে’ এনসিপি স্বাক্ষর না করার প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক বলেই আমি মনে করি। আমার ধারণা তারা বুঝবেন, দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং স্বাক্ষর করবেন।’

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo