• অর্থনীতি

‘বিনিয়োগ বাড়াতে হলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেছেন, ‘বিনিয়োগ আকৃষ্ট করতে হলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, দুর্নীতি দমন এবং দীর্ঘমেয়াদি নীতির ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। এসব নিশ্চিত করতে পারলে বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় করবে।’
‎
‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকায় শেরাটনে ‘অ্যামচ্যাম ইনসাইটস : ইকোনমিক অ্যান্ড ইনভেস্টমেন্ট আউটলুক’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
‎
‎সভায় উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব।  অনুষ্ঠানে সহায়তা করে ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেড।
‎
‎অ্যামচ্যাম সভাপতি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রূপান্তর পর্বের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে লজিস্টিক অবকাঠামো ব্যবস্থাপনা, এনবিআরকে দুটি পৃথক ইউনিটে বিভক্তকরণ এবং ব্যাংকিং খাতের সুশাসন জোরদারের মতো নানান সংস্কার কার্যক্রম চলছে। এসব উদ্যোগ একটি টেকসই ও বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তোলার দৃঢ় ইচ্ছার প্রতিফলন।’
‎
‎সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘অনাদায়ি ঋণের হার ২০ শতাংশের বেশি, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। বেসরকারি বিনিয়োগ গত পাঁচ বছরে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।’ এজন্য রাজস্ব ব্যবস্থাপনা, জ্বালানি খাতের প্রশাসন ও ব্যাংকিং খাতের তদারকিতে দ্রুত ও কার্যকর সংস্কারের আহ্বান জানান, যাতে আস্থা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়।
‎
‎শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমিন বলেন, ‘জাতীয় শিল্পনীতি ২০২২ বাস্তবায়নের মাধ্যমে বেসরকারি খাতের প্রবৃদ্ধি, রপ্তানি এবং এসএমই খাতের উন্নয়নে কাজ চলছে। ওয়ানস্টপ সার্ভিস ও অনলাইন অনুমোদনব্যবস্থার মাধ্যমে ডিজিটালাইজেশন, ইলেকট্রিক ভেহিকল পলিসি ও লজিস্টিকস পলিসির হালনাগাদ প্রণয়নসহ নানান পদক্ষেপ নেওয়া হয়েছে।’

মন্তব্য (০)





image

‎‘দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কি...

১

নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

২

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

৩

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

৪

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

  • company_logo