• লিড নিউজ
  • জাতীয়

‎তিন দাবিতে সারাদেশে মহাসড়ক অবরোধের ঘোষণা জুলাই যোদ্ধাদের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ তিন দাবিতে রোববার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশের সব মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’। শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের পক্ষে মাসুদ রানা সৌরভ এই কর্মসূচি ঘোষণা করেন।
‎
‎তিনি জানান, রোববার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব জেলা শহরগুলোর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করা হবে।
‎
‎দাবিগুলো হলো– জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে সাংবিধানিক স্বীকৃতি; আহতদের বীর হিসেবে স্বীকৃতি দেওয়া। এছাড়া, জুলাই শহীদ ও আহত পরিবারগুলোর পুসর্বাসনে নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানান তিনি।
‎
‎গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। এ ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করে জুলাই যোদ্ধারা।
‎
‎সৌরভ বলেন, আমরা হামলার শিকার হয়েছি। আমাদের ওপর হওয়া হামলার প্রতিবাদ এবং আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য রোববার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিটি জেলা শহরের মহাসড়কে অবরোধ পালিত হবে। অবরোধে জুলাই আহতদের সঙ্গে সাধারণ জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যদি আমাদের জীবন ও রক্তের স্বীকৃতি না পাই, ভবিষ্যতে এ রাষ্ট্রে আর বিপ্লবী জন্ম হবে না।

মন্তব্য (০)





image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

১

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

২

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৪

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

image

সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর...

৫

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিশুদের মেধা বি...

  • company_logo