• রাজনীতি

‎জুলাই সনদে স্বাক্ষর না করা যেকোনো দলের নিজস্ব সিদ্ধান্ত: ডা. জাহিদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা যে কোন রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত।
‎
‎শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-ডিম্যাবের নতুন আহবায়ক কমিটির আয়োজনে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
‎
‎ডা. জাহিদ হোসেন বলেন, এতগুলো মানুষের আত্নত্যাগ ও অংশগ্রহণ, এটা নিয়ে শঙ্কা প্রকাশ বা দ্বিধা থাকলে জাতি হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে অস্তিত্ব সংকটে পড়বে। রাষ্ট্র যখন জুলাই সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে, তখন এ নিয়ে দ্বিমত করা উচিত না। সবার অংশগ্রহণ করা উচিত। স্বাক্ষর না করলে সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎প্রসঙ্গত, আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তারা সনদে স্বাক্ষর করবেন। তবে এনসিপি এই অনুষ্ঠানে যাচ্ছে না।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo