• লিড নিউজ
  • জাতীয়

‎জুলাই যোদ্ধাদের দাবি মেনে নিয়ে সনদে জরুরি সংশোধন হচ্ছে: আলী রীয়াজ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার বিকেলে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আছে। তবে এই অনুষ্ঠান শুরুর অনেক আগেই সংসদ ভবন এলাকা দখল করেন জুলাই যোদ্ধারা। ৩টি দাবি নিয়ে তারা অবস্থান নেন মঞ্চের সামনে। অবশেষে তাদের সে দাবি মেনে নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন আসছে।
‎
‎আজ শুক্রবার সকাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিলেন জুলাই যোদ্ধারা। দুপুর নাগাদ মঞ্চে এসে এই অঙ্গীকার ব্যক্ত করেন আলী রীয়াজ।
‎
‎তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে, আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে। যা চূড়ান্ত সনদে থাকবে। যেখানে স্বীকৃতি, মর্যাদা এবং সুরক্ষা থাকবে।’ এইসব বিষয়ে কমিশন ও দলগুলো একমত হয়েছে বলে জানান তিনি।
‎
‎তিনি আরও বলেন, ‘কমিশন ৩১ অক্টোবরে পর্যন্ত বহাল রয়েছে। আজকের দিনই শেষ কথা নয়। সরকারের ব্যবস্থার দিকে নজর রাখবো।’
‎
‎যদিও আলী রীয়াজের কথায় মন গলেনি জুলাই যোদ্ধাদের। তারা সেখানে অবস্থান ছাড়তে নারাজ ছিলেন। শেষমেশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে সংসদ ভবন এলাকার বাইরে যেতে হয় তাদের।
‎
‎এর আগে আজ সকালে তিন দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। তাদের তিনটি দাবি ছিল— জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে।

মন্তব্য (০)





image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

১

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

২

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৪

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

image

সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর...

৫

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিশুদের মেধা বি...

  • company_logo