• লিড নিউজ
  • অর্থনীতি

১৫ দিনে প্রবাসীরা পাঠালেন ১৭ হাজার ৫০৭ কোটি টাকা

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ চলতি অক্টোবরের প্রথম ১৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১৭ হাজার ৫০৭ কোটি (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
‎
‎আরিফ হোসেন বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১৩১ কোটি ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ কোটি ৫০ লাখ ডলার বা ৯ দশমিক ৬০ শতাংশ।
‎
‎এদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৯০২ কোটি ১০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১৫ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৭৮৬ কোটি ৩০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১১৫ কোটি ৮০ লাখ ডলার বা ১৪ দশমিক ৮০ শতাংশ।

মন্তব্য (০)





image

‎‘দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কি...

১

নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

২

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

৩

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

৪

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

  • company_logo