• শিক্ষা

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য সোবহানী পেলেন এটিএন বাংলা 'আজীবন সম্মাননা স্মারক'

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষ্যে শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২জন স্বনামধন্য শিক্ষাবিদকে প্রদান করা হয়েছে 'আজীবন সম্মাননা স্মারক।

‎বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টায় এটিএন বাংলার স্টুডিওতে আয়োজিত এ অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল 'সময়ের সাথে' এটিএন বাংলা ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট।

‎অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক ও পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার সম্মাননা স্মারক তুলে দেন। আজীবন সম্মাননা প্রাপ্ত শিক্ষাবিদদ্বয় হলেন-প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, উপাচার্য, ইস্টার্ন ইউনিভার্সিটি এবং অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলা 'সময়ের সাথে' অনুষ্ঠানের পরিচালক ও এডুকেশন ওয়াচ সম্পাদক মো. খলিলুর রহমান। সম্মাননা প্রাপ্ত শিক্ষাবিদদ্বয় বলেন-এই স্বীকৃতি তাঁদের শিক্ষা ও সমাজ উন্নয়নের প্রচেষ্টাকে আরও অনুপ্রাণিত করবে। শিক্ষাক্ষেত্রে আজীবন অবদানের স্বীকৃতি-শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতার।

মন্তব্য (০)





image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

১

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

২

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

৩

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৪

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৫

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

  • company_logo