• জাতীয়

‎জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে স্বাক্ষর হচ্ছে না: আসিফ নজরুল ‎

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই সনদে সই শুক্রবার, তবে এটার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে স্বাক্ষর হচ্ছে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ (বুধবার, ১৫ অক্টোবর) সচিবালয় থেকে আইন, বিচার ও সমসাময়িক ইস্যুতে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
‎
‎আগামী ১৭ জুলাই সংসদ ভবনের সামনে জুলাই সনদের বিষয়বস্তুতে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘আমার মনে হয় সকল দল যে নিষ্ঠার সঙ্গে এ পুরো প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে আমি বিশ্বাস করি এ নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা এ জুলাই সনদে সই করবে। মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। সেটা তো আর সাইন করা হচ্ছে না। সাইন করা হচ্ছে কন্টেন্ট। জুলাই সনদের বিষয়বস্তু নিয়ে, সেখানে আমি বিশ্বাস করি সবাই সাইন করবে। ’
‎
‎এ সময় সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘যখনই এ ধরনের অন্তর্বর্তী সরকার থাকে তখনই এ ধরনের প্রশ্ন থাকে যে নির্বাচন হবে কি না। আমাদের সরকারের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে আমরা বদ্ধ পরিকর। এটা নিয়ে কোনো দ্বিতীয় চিন্তা আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না।’
‎
‎এসময় পৃথক সেক্রেটারিয়েট নিয়ে তিনি বলেন, ‘বিচার বিভাগীয় কমিশন যে আছে সে কমিশনের অন্যতম প্রস্তাব এটা ছিলো। মাননীয় প্রধান বিচারপতি উনার নিজেরও এটা সংস্কার ভাবনার মধ্যে আছে। আমরা এ বিষয়ে কাজ করেছি। কিছু বিষয়ে এখন মত ভিন্নতা রয়েছে। সেটা নিয়ে আরেকটু আলাপের প্রয়োজনীয়তা রয়েছে। এ আইনটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমাদের উপদেষ্টা পরিষদে পেশ করবো। আমাদের উপদেষ্টা পরিষদ যদি মনে করে তখন সেটা পাশ করা হবে। আমার বিশ্বাস, এ সরকারের আমলেই আমরা পৃথক সেক্রেটারিয়েট করতে পারবো।’

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo