ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হলেও নির্বাচনের শুরুতেই কিছু অভিযোগ সামনে এসেছে।
চাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন অভিযোগ করেছেন, ভোট দেওয়ার সময় হাতে লাগানো কালি উঠে যাচ্ছে। ফলে জাল ভোট বা একাধিকবার ভোট দেওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
অন্যদিকে, এই নির্বাচন নিয়ে আরও একটি অভিযোগ করেছেন শিবির মনোনীত ভিপি প্রার্থী ইব্রাহিম রণি। তার অভিযোগ, ভোট চলাকালীন ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঘটেছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পারে।
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...
নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...
নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...
নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

মন্তব্য (০)