• লিড নিউজ
  • শিক্ষা

আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না: ডাকসু ভিপি

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না। এর থেকে শিক্ষা নেওয়া উচিত।
‎
‎বুধবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংগঠিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‎
‎ডাকসু ভিপি বলেন, এখনও মোহসীন হল, সূর্যসেন হল, সলিমুল্লাহ হলসহ বেশ কয়েকটি হলের ছাদের অবস্থা খারাপ। ঠিক করতে হবে। বাজেটের বাস্তবায়ন করতে হবে।
‎
‎অন্যদিকে, জিএস ফরহাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের তদারকির ঘাটতির জন্য এমন দুর্ঘটনা ঘটেছিল জগন্নাথ হলে। এখনও ইঞ্জিনিয়াররা যা সুপারিশ করেছেন, সেগুলো বিশ্ববিদ্যালয় শোনেন না। অব্যবস্থাপনার জন্য যেনো আর কারও প্রাণ না যায়।
‎
‎এরআগে সকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র‍্যালি জগন্নাথ হল স্মৃতিসৌধে গমন, পুষ্পস্তবক অর্পণ এবং নীরবতা পালন করা হয়।
‎
‎প্রসঙ্গত, ১৯৮৫ সালের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ৪০ জন মারা যান। তাদের মধ্যে ২৬ জন ছাত্র এবং ১৩ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অতিথি। এ ঘটনায় আহত হন শতাধিক।

মন্তব্য (০)





image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

১

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

২

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

৩

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৪

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৫

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

  • company_logo