• অর্থনীতি

১৩ দিনে রেমিট্যান্স এলো ১৫৪৯৪ কোটি

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চলতি অক্টোবরের প্রথম ১৩ দিনে দেশে এসেছে প্রায় ১২৭ কোটি (১ দশমিক ২৭ বিলিয়ন ডলার) মার্কিন ডলারের রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ১৫ হাজার ৪৯৪ কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭৭ লাখ ডলার বা ১ হাজার ১৯২ কোটি টাকা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এ বছরের অক্টোবরের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১২৭ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৭ কোটি ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০০ কোটি ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১৩ অক্টোবর পর্যন্ত মোট ৮৮৫ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। 

আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-১৩ অক্টোবর ২০২৪) রেমিট্যান্স এসেছিল ৭৫৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থবছর অনুযায়ী রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৭ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে—জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।

 

মন্তব্য (০)





image

টানা তিন দফা বাড়ার পর দেশে স্বর্ণের দামে পতন

নিউজ ডেস্ক : টানা তিন দফা উত্থানের পর দেশের বাজারে স্বর্ণের ...

image

আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা

নিউজ ডেস্ক : আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রে...

image

ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ড...

image

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্য রফতানি বেড়েছে ১৫% ‎

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি ...

image

জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ ...

নিউজ ডেস্কঃ জ্বালানি তেল আমদানিতে নির্দিষ্ট কোনও একটি ক...

  • company_logo