• জাতীয়

মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। 

তিনি বলেন, এই দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এই শোকের সময়ে তাদের পরিবারের পাশে আছি।

প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেন।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আগুন লাগা পোশাক কারখানার দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি। 

মন্তব্য (০)





image

একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার ...

image

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হ...

নিউজ ডেস্ক : কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় নি...

image

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

নিউজ ডেস্ক : কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বুধবার (১৯ আগস...

image

নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক : আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচ...

image

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্য...

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছ...

  • company_logo