• জাতীয়

‘অংশগ্রহণমূলক’ ও ‘সুষ্ঠু’ নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বৈঠকে বসছে ইসি

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ’, ‘অংশগ্রহণমূলক’ এবং ‘সুষ্ঠু’ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান, পুলিশের আইজিসহ সব বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

আগামী ২০ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে এ সভার কথা জানান। তিনি বলেন, আমরা আগামী ২০ তারিখে আইনশৃঙ্খলার সঙ্গে যে সমস্ত সংস্থা জড়িত যেমন সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী এবং অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয় আলোচনা করবে। তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। 

ইসি সূত্র জানায়, আইনশৃঙ্খলা সংক্রান্ত সভার চিঠি সোমবার বিকালে পাঠিয়েছে ইসি। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ’, ‘অংশগ্রহণমূলক’ এবং ‘সুষ্ঠু’ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা আগামী সোমবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। 

চিঠিতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo