• রাজনীতি

শেখ হাসিনার রায় হলে নির্বাচনে কোনো বাধা নেই: সারজিস

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনাসহ খুন-গুমের নির্দেশদাতাদের অনেকের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে কোনো বাধা থাকতে পারে না। 

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

চট্টগ্রাম বন্দরের ৩টি টার্মিনাল সরকার বিদেশিদের কাছে লিজ দিচ্ছে- এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, দেশের স্বার্থে, রাজনৈতিক দলের নিয়ন্ত্রণমুক্ত করতে সরকার কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না। দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে যে কোনো সিদ্ধান্তে এনসিপি দ্বিমত করবে। 

সারজিস আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি যে কোনো এলায়েন্সে যেতে পারে। তবে এনসিপি নিজেদের প্রতীকে নির্বাচন করবে। 

এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি না করারও আহ্বান জানান সারজিস আলম।  এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় এনসিপি নেতা মশিউর আমিনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।  

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo