• লিড নিউজ
  • জাতীয়

‎জনপ্রশাসনের সিনিয়র সচিব হলেন এহছানুল হক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অর্ন্তবর্তী সরকার মো. এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে চুক্তিভিত্তিতে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

‎আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎এতে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।

‎গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেস উর রহমানকে বদলি করা হয়। এর প্রায় তিন সপ্তাহ পর নতুন এই নিয়োগ দেওয়া হলো।

‎ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানকে জনপ্রশাসন সচিব পদে নিয়োগ দিয়েছিল। তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু গত ২১ সেপ্টেম্বর মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে বদলি করা হয়। এরপর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল।

‎জানা যায়, মো. এহছানুল হককে আওয়ামী লীগ সরকারের সময় অতিরিক্ত সচিবের পদ থেকে অবসরে পাঠানো হয়েছিল। এরপর ২০২৪ সালের ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁদের চুক্তিতে সচিব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এর একদিন পরই তাঁদের সিনিয়র সচিব পদে পদোন্নতি দেয় সরকার।

‎বাংলাদেশ  সংবাদ সংস্থা-বাসসের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহছানুল হক তাঁর এক মন্তব্যে বলেন, ‘বদলি পদায়ন জনপ্রশাসনের একটি নিয়মিত প্রক্রিয়া। এ প্রক্রিয়ায়  যাকে যেখানে পদায়ন করা হবে তাঁকে সেখানে যেতে হবে।’

‎তিনি জানান, এ নিয়োগে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসসহ সকলের কাছে কৃতজ্ঞ।

‎তিনি আরো জানান, নীতি নির্ধারণী মহলের নির্দেশনায় তিনি তাঁর আগামী দিনের কার্যক্রম পরিচালনা করবেন। গত দিনগুলোতে সড়ক মহাসড়ক বিভাগে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

‎আজ সকালে সড়ক মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে, নতুন সচিব হিসেবে প্রজ্ঞাপন জারির পর বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর- পরিদপ্তরের কর্মকর্তারা নতুন জনপ্রশাসন সচিবকে শুভেচ্ছা জানাতে তাঁর দপ্তরে ছুটে আসেন। অনেকেই তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মন্তব্য (০)





image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

image

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ক...

image

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন সম্ভব: প্...

নিউজ ডেস্ক : সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন...

image

আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

নিউজ ডেস্ক : দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪টি কার্গো তরলীকৃত ...

image

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, বৃহস্পতিবার ভোট

নিউজ ডেস্ক : ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন কর...

  • company_logo