• লিড নিউজ
  • জাতীয়

সামরিক কর্মকর্তাদের গণ গ্রেপ্তারের বিষয়টি গুজব: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এমন দাবিকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার।
‎
‎সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওইসব পোস্ট সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব’ বলে দাবি করেছেন।
‎
‎প্রেস সচিব বলেন, এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব। আইসিটির চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, অতিরিক্ত কোনো প্রতিরক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই।
‎
‎জনগণকে এ ধরনের ভুয়া তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, দেশের সাধারণ জনগণ, বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভ্রান্তি সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে এসব অপপ্রচার করা হচ্ছে।
‎
‎শফিকুল আলম আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে চলা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করাই এসব গুজবের মূল উদ্দেশ্য।
‎
‎ডিজিএফআই বাতিল করার কোনো পরিকল্পনা সরকার নেয়নি বলেও এ সময় স্পষ্ট করেন প্রেস সচিব।
‎
‎প্রেস সচিব বলেন, সরকার বরং সংস্থাটির কার্যক্রম আরও কার্যকর করতে সীমান্ত ও বৈদেশিক গোয়েন্দা তৎপরতার ওপর গুরুত্ব বাড়ানোর জন্য সংস্কারের বিষয়টি বিবেচনা করছে।

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo