• শিক্ষা

‎গুম-খুনের মাস্টারমাইন্ড হাসিনাসহ সবার বিচারের দাবি ডাকসু ভিপির

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, গুম খুনের মাস্টারমাইন্ড স্বৈরাচার খুনি হাসিনা ও অভিযুক্ত জেনারেলদের অবশ্যই বিচার করতে হবে।

‎শুক্রবার দিবাগত রাতে গুম কমিশনের তথ্য ও প্রামাণ্যচিত্র নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে তিনি একথা বলেন।

‎অন্য আরেক ফেসবুক বার্তায় গত ১৫ বছরের দুঃশাসনে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার প্রক্রিয়ায় ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, গুম, খুন, ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িতদের বিচারের ক্ষেত্রে কোনো টালবাহানা সহ্য করা হবে না।

‎সাদিক কায়েম তার বার্তায় উল্লেখ করেন, গত ১৫ বছরের শাসনামলে সামরিক ও বেসামরিক কাঠামোকে ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। তিনি ওয়ালীউল্লাহ, আল মুকাদ্দাস, ইলিয়াস আলীসহ গুম হওয়া ব্যক্তিদের পরিবারের অপেক্ষার কথা তুলে ধরে বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতরা দেশরক্ষার শপথ ও ইউনিফর্মের দায়িত্ববোধকে পদদলিত করে ফ্যাসিবাদের পদলেহনে মেতে উঠেছিল। অথচ এখন তাদের বিচার প্রক্রিয়ায় ষড়যন্ত্র চলছে।

‎ছাত্রসমাজের পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে তিনি বলেন, খুনি, ধর্ষক, গুমকারী যে পরিচয়েই থাকুক, তাদের কঠোর বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

‎তিনি জোর দিয়ে বলেন, সকল খুনি-ধর্ষকদের বিচার এ মাটিতেই হবে, ইনশাআল্লাহ।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo