• লিড নিউজ
  • জাতীয়

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে যত সংশয় ছিল সব ধুয়ে-মুছে কেটে গেছে। এখন জাতি নির্বাচনের জন্য প্রস্তুত। 

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এ সময় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো অনেক কথা বলেছেন। জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। খুব দ্রুত রাজনৈতিক দলগুলো বসে ঠিক করে ফেলবে।

প্রেস সচিব বলেন, আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ সই করার একটা ঘোষণা এসেছে। সই হওয়ার পর দেশের সব রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। ইতোমধ্যে কয়েকটি দল মনোনয়ন ঘোষণা করেছে। বাংলাদেশ সুস্থধারার রাজনীতির মাধ্যমে নবযাত্রা শুরু করবে।

তিনি বলেন, পূর্বের নির্বাচনগুলো ছিল ফেইক নির্বাচন; কিন্তু এবার নির্বাচন হবে ফ্রি এবং ফেয়ার নির্বাচন। বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে এটা হবে বেস্ট নির্বাচন।

 

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo