• লিড নিউজ
  • জাতীয়

মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্তরা: আইন উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) অধীনে দায়ের হওয়া ‘স্পিচ অফেন্স’ সংক্রান্ত সব মামলা বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলার অভিযুক্ত সবাই দায়মুক্তি পাবেন। একইসঙ্গে এই আইন সম্পর্কিত তদন্তাধীন মামলাগুলোও বাতিল হয়ে যাবে।
‎
‎শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এই গুরুত্বপূর্ণ তথ্যটি নিশ্চিত করেন।
‎
‎তিনি তার পোস্টে বলেন, ‘গতকাল উপদেষ্টা পরিষদের সভায় ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা (স্পিচ অফেন্স) বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন।’
‎
‎মামলাগুলো বাতিল করার এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ সংশোধনের মাধ্যমে। এই অধ্যাদেশের ৫০ ধারা সংশোধনের প্রস্তাব বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। সংশোধনীর মাধ্যমে রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সব মামলা বাতিল করে একটি ধারা যুক্ত করা হচ্ছে, যা অভিযুক্ত ও সাজাপ্রাপ্তদের মুক্তির পথ সুগম করবে।
‎
‎প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধনের প্রস্তাবসহ মোট ১১টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo