ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বাংলাদেশ ও নেপালের মধ্যে শিক্ষা খাতে, বিশেষ করে বাংলাদেশে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের প্রয়োজন ও আগ্রহের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আরও গভীর সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রদূত ভান্ডারী সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন বলে নেপাল দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ শিক্ষা বিনিময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।
তারা একাডেমিক যোগাযোগ, ডিগ্রির পারস্পরিক স্বীকৃতি এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুযোগ সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেন।
আলোচনায় বাংলাদেশ ও নেপালের মধ্যে আঞ্চলিক বোঝাপড়া এবং জনগণের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিতে শিক্ষার ভূমিকা নিয়ে উভয় দেশের অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়।
পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...
নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...
নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

মন্তব্য (০)